গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, মৃত ছাত্রীর নাম পুজা বিশ্বাস(১৮)। বাড়ি
গাজোলের মশালদীঘি এলাকায়। মশালদীঘি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল ওই ছাত্রী। সে কি কারনে আত্মঘাতী হয়েছে তার কারন এখন জানা
যায়নি। বাড়ির রান্না ঘরে স্কুলের শাড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। এরপর খবর দেওয়া হয় গাজোল থানায়। গাজোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আত্মঘাতী ছাত্রীর কাকা লক্ষ্মণ বিশ্বাস জানান, বাড়িতে কোন রকম ঝগড়া বা অন্য কোন কিছু হয় নি। রাতে বাড়িতে সবার সাথে খাবার খেয়ে
সে তার মাকে বলে তোমরা শুয়ে পর আমি কিছুক্ষণ পড়াশোনা করব। এরপরে যে যার মতো ঘুমোতে চলে যায়। রাতে কখন সে রান্না ঘরে ফাঁসি দেয় কেউ জানতে পারেনি। সকালে বাড়ির লোকজন দেখতে পায় তাদের মেয়ের মৃতদেহ রান্না ঘরে ঝুলছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bUucn5E2JlU